• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

হলের কক্ষে নোট লিখে বাসে ওঠার পর খোঁজ নেই জাবি শিক্ষার্থীর

শিক্ষা
  ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে, হলের কক্ষ থেকে তার লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে হলের সামনে থেকে বাসে ওঠেন মোহাইমিনুল। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় করা জিডির নম্বর ১১৪১। বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও জানানো হয়েছে।

হলের কক্ষে পাওয়া নোটে বিভাগের শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহাইমিনুল। দীর্ঘ ছয় মাসের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাবা-মায়ের উদ্দেশে লেখা আরেকটি চিঠিতে দেশের উচ্চশিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ছোট ভাই নাহিনকে সম্ভব হলে তুরস্কে পড়তে পাঠানোর পরামর্শও দেন।

মোহাইমিনুলের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার একটি কোর্সে রিটেক পরীক্ষা বাকি রয়েছে। তিনি মূলত স্নাতকোত্তরের শিক্ষার্থী। চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সঙ্গে রিটেক পরীক্ষা দেওয়ার পরামর্শ পাওয়ায় তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

সহপাঠীর দাবি, শিক্ষাবর্ষটি রক্ষা করতে বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছিলেন মোহাইমিনুল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার অনুমতি ও প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন হলেও বিশেষ পরীক্ষা আয়োজনের জন্য নতুন পরীক্ষা কমিটি গঠন নিয়ে বিভাগে জটিলতা তৈরি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

শিক্ষার্থীদের পাঠদানের কার্যকারিতা মূল্যায়ন করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ কাজ করছে। তার বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার (১২ অক্টোবর) থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। নিখোঁজ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কে

  • নিখোঁজ
  • জবি শিক্ষার্থী
এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর বালুচাপা দেওয়া অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর বালুচাপা দেওয়া অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে এলো জেলের মরদেহ 
নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে এলো জেলের মরদেহ 
নিখোঁজের পর বাড়ির পেছনে মিললো ক্ষতবিক্ষত মরদেহ
নিখোঁজের পর বাড়ির পেছনে মিললো ক্ষতবিক্ষত মরদেহ
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে বিমান নিখোঁজ
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে বিমান নিখোঁজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।